Video: “কেন আন্টি বললে?” তরুণীকে বেদম মারলেন একদল মহিলা!

রাস্তাঘাটে আপনাকে কেউ বাজে কথা বললে আপনার পক্ষে রেগে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। হয়ত তাকে ঘুরিয়ে আপনি দুটো কথা শুনিয়েও দেন। কিন্তু কোনদিনও কি শুনেছেন যে কোন মহিলাকে আন্টি বলে ডাকা এক যুবতীকে অন্য মহিলারা তুমুল মারধর করছেন? ঠিক এরকমই ঘটেছে উত্তরপ্রদেশের এটাওয়াতে।যেখানে কেবলমাত্র আন্টি বলার কারণে এক যুবতীকে কয়েকজন মহিলা মিলে বাজারের মধ্যে প্রকাশ্যে মারধর করলেন। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেষ পর্যন্ত এক মহিলা পুলিশকর্মী এসে ওই যুবতীকে বাঁচায়।

এই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি বাজারের মধ্যে কারবা চৌথ এর কেনাকাটায় ব্যস্ত অনেকে। হঠাৎ করে দেখাযায় কয়েকজন মহিলা মিলে এক যুবতীকে মারতে শুরু করেছেন। জানা যায় যে ওই যুবতী নাকি ওই মহিলাদের মধ্যে একজনকে আন্টি বলে ডেকেছেন তারপরেই রেগে গিয়ে ওই মহিলারা ক্ষিপ্ত হয়ে চড়াও হন ওই তরুণীর উপর। কেউ তাকে চড় মারছেন কেউবা চুলের মুঠি ধরে টানছেন। শেষ পর্যন্ত এক মহিলা কর্মী উপস্থিত হয়ে তাকে বাঁচান।
লাইভ হিন্দুস্তান এর পক্ষ থেকে এই ভিডিওটি টুইট করা হয়। এই ভিডিও দেখে সকলেই তাজ্জব হয়ে গিয়েছেন এবং অনেকেই বলছেন, তাহলে তো আর কাউকে কাকিমা বলে সম্বোধন করা যাবে না, সবাইকে বোন বলতে হবে এবার থেকে। দেখুন ভিডিওটি…

https://twitter.com/Live_Hindustan/status/1323482086913634307?s=20

আরও অন্যান্য খবর