চলছে মার্কিন নির্বাচন, ভারতে দাম পড়ল সোনা-রূপোর

আজ সকাল থেকেই চলছে মার্কিন প্রদেশের প্রেসিডেন্ট নির্বাচন। আগামী চার বছর হোয়াইট হাউসে কে রাজত্ব করবেন তা ঠিক হয়ে যাবে মার্কিনীদের ভোটের মাধ্যমে। গোটা বিশ্ব যেমন এই ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে সেরকমই এর দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন লগ্নিকারীরা।
এর প্রভাবে ভারতের বাজারেও আজ সোনা ও রুপোর দাম অনেকটাই নেমে গেল।

ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের আজ সকাল নটা কুড়ি মিনিট নাগাদ সোনার মূল্য ০.৩৮ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে ১০ গ্রাম সোনার দাম এখন যাচ্ছে ৫১ হাজার ৪০২ টাকা।

রুপোর দাম কমেছে কেজিতে। প্রতি কেজিতে রুপোর দাম কমেছে ১.২ শতাংশ। বর্তমানে রুপোর দাম হয়েছে ৬১,৯২০ টাকা।

কলকাতায় বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম ৪৯,৭৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৯৫০ টাকা।

এছাড়াও আন্তর্জাতিক বাজারেও সোনা ও রুপোর দাম অনেকটাই পড়ে গিয়েছে। এছাড়া গতকাল বিগত এক সপ্তাহের মধ্যে একদম তলানিতে ঠেকেছে মার্কিন ডলারের মূল্য।

বস্তুত সামনে আসছে ধনতেরাস এবং তারপরেই চলবে বিয়ের মরশুম। নির্মাতা থেকে লগ্নিকারী সকলেই তাকিয়ে আছেন যাতে সোনা ও রুপোর দাম একটু বাড়ে কিন্তু যারা ক্রেতা তারা সোনা ও রুপোর দাম এখন নিম্নমুখী হয়ে যাওয়ায় অত্যন্ত খুশি হয়েছেন।

RELATED Articles