গত এক সপ্তাহ ধরে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে বিতর্কের বন্যা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি কি নিজের তৃতীয় বিয়ে ভাঙতে চলেছেন এই নিয়েই চলছে জল্পনা। এর মধ্যেই নিজের নতুন জীবন শুরু করছেন শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন তার খবর।
ফিটনেস দুনিয়ায় নিজের নাম লেখাচ্ছেন অভিনেত্রী। আজ রবিবার নিজের নতুন জিম ফিটনেস এম্পায়ার এর উদ্বোধন করতে চলেছেন শ্রাবন্তী। মধ্যমগ্রামে এই জিম খুলেছেন অভিনেত্রী এবং সেখানেই সকলকে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
ইনস্টাগ্রামে একটি প্রচারমূলক ভিডিও পোস্ট করে তিনি মানুষকে তার জিমে আসতে বলেছেন ফিটনেসের স্বার্থে। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে, অনেকেই তাকে তার নতুন ব্যবসার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। শ্রাবন্তীও প্রত্যুত্তরে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।
গতকালই তার ছেলে অভিমুন্য চ্যাটার্জী জানিয়েছিলেন যে খুব জলদি সুখবর আসতে চলেছে। বস্তুত অভিমুন্য মায়ের নতুন ব্যবসার কথাই উল্লেখ করতে চেয়েছিলেন।
আবার অন্যদিকে শ্রাবন্তী কেন ফিটনেস সেন্টার খুললেন সেই নিয়ে চলছে জল্পনা। কারণ তার স্বামী রোশন সিং আসলে কিন্তু একজন ফিটনেস ফ্রিক এবং তার নিজেরও জিম রয়েছে।ফলে স্বামীর থেকে অনুপ্রাণিত হয়েই কি শ্রাবন্তী নিজের নতুন ভেঞ্চার শুরু করলেন? উঠছে প্রশ্ন।
তবে রোশন জানিয়েছিলেন যে পুজোর এক মাস আগে থেকেই তারা আলাদা থাকছেন। শ্রাবন্তী তাঁর ছেলে অভিমন্যুর সঙ্গে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল্যাটে। কিন্তু তার কারণ তিনি সঠিক করে কিছু জানাননি আবার শ্রাবন্তী জানিয়েছিলেন যে তাদের মধ্যে সম্পর্ক তারা নিজেরাই ঠিক করে নেবেন।এদিকে দুজনেই দুজনকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন এবং মুছে দিয়েছেন নিজেদের সমস্ত ছবি।যদিও শ্রাবন্তী নিজের প্রোফাইলে রওশনের সঙ্গে অল্প কিছু ছবি এখনো রেখে দিয়েছেন কিন্তু রোশনের অ্যাকাউন্টে শ্রাবন্তীর সঙ্গে কোন ছবিই আর নেই।
অন্যদিকে কিছুদিন আগে রোশনের নতুন জিমের উদ্বোধনের শ্রাবন্তীকে উপস্থিত থাকতে দেখা গেলেও বর্তমানে কিন্তু শ্রাবন্তীর নতুন ভেঞ্চারে রোশনকে কোথাও দেখা যাচ্ছে না। ফলে জল্পনার অবসান ঘটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না টলিউডে।
View this post on Instagram





