এবারও এল না ট্রফি, সমর্থকদের উদ্দেশ্যে আবেগী বার্তা দিলেন দলের সেরা ব্যাটসম্যান এবিডি

এই বছরের আইপিএলেও খুললো না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভাগ্য। শুক্রবার আইপিএলের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হেরে এই বছরের মতো আইপিএল থেকে বিদায় দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এবারের ব্যর্থতার জন্য বোলিংয়ের তুলনায় ব্যাটিংকেই দায়ী করেছেন বিরাট। তাঁর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে-অফ ব্যর্থতা অব্যাহত রয়েছে। যে কোনও নক আউট ম্যাচ আসলেই যেন কিং কোহলির ব্যাট আর চলে না।

তবে এই ব্যাটিং ব্যর্থতার মাঝে একজনই ম্যাচ উইনার আরসিবির, তিনি হলেন এবি ডিভিলিয়ার্স। এবারও গ্রুপ লিগের টানা চারটি ম্যাচ হেরে কোয়ালিফাই করেছিল দল। আর প্লে-অফে হার স্বীকার করতে হল হায়দ্রাবাদের কাছে। অধিনায়ক বিরাট কোহলি সহ গোটা ব্যাটিং লাইন আপই ব্যর্থ হয়। কেবল এবি ডিভিলিয়ার্স একা টিকে থেকে ৪৩ বলে ৫৬ রান করেন। এই বছরের মতো আইপিএল যাত্রা শেষ হতে আরিসিবির সকলে ড্রেসিংরুমে ভালো সময় কাটান।

আর সেই ভিডিওই আরসিবি ট্যুইটারে পোস্ট করেছেন। যেখানে দলের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবিডি ভিলিয়ার্স। এবিডি বলেছেন, “আরও একবার আপনাদের সমর্থন আর ভালোবাসার জন্য ধন্যবাদ। এই মরশুমে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বেশকিছু পজিটিভ জিনিস রয়েছে যা নিয়ে আমরা এগিয়ে যাব। আমার এটাই ইচ্ছা ছিল যে আপনারা যদি স্টেডিয়ামে থাকতেন তো আরও বেশি আনন্দ হত।”

https://twitter.com/RCBTweets/status/1324916988775260161?s=20

আরও অন্যান্য খবর