কালো পোশাক, খোলা চুল, মুগ্ধ চাউনি, রিয়া সেনের আবেদনময়ী ভঙ্গিমায় কুপোকাত নেট দুনিয়া

তার চোখ যেন কথা বলে। মুনমুন সেনের মেয়ে বা মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি, এখানেই তার পরিচয় শেষ নয়। এর বাইরেও তিনি একজন অভিনেত্রী ও দুর্দান্ত মডেল। যে কোনও ফটোশুটেই তার জুড়ি মেলা ভার। সোশ্যাল মিডিয়ায় তার প্রমাণও মেলে। তার প্রোফাইল একটু ঘাঁটলেই চোখে পড়বে একের পর এক দুঃসাহসিক বোল্ড ফটোশুটের চিহ্ন। সম্প্রতি ফের একটি ছবির মাধ্যমে নেট দুনিয়ায় ঝড় তুললেন তিনি।

এমনিতে পুরুষদের হৃদয়ে তার অবাধ বিচরণ। তার অ্যাটিটিউট, চোখের চাউনি ও সেক্সি লুকে ঘায়েল হয়নি, এমন কোনও পুরুষ খুঁজে পাওয়া দায়। মাঝে মাঝেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের ছবি পোস্ট করেন রিয়া। সম্প্রতি একটি কালো পোশাকে বিছানায় আধশোয়া অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন রিয়া। পোশাকের উপর দিয়ে উঁকি দিচ্ছে তার স্তনযুগল। লাস্যময়ী চাউনিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার এই চাউনি দিয়েই যেন কাউকে নিজের কাছে আহ্বান জানাচ্ছেন রিয়া। ক্যাপশনে এই নাছোড়বান্দা করোনা ভাইরাস নিয়ে কয়েক লাইন লিখেছেনও অভিনেত্রী।

তার মতে, এই লকডাউনের মধ্যে যখন আমাদের সকলের জীবনেই কিছু না কিছু প্রভাব পড়েছে, তখন আমাদের অবশ্যই এই করোনা ভাইরাসের বিরুদ্ধে সবরকম দায়িত্ব নিতে হবে। অনেকেই এই মারণ ভাইরাস কাটিয়ে আবার সুস্থ জীবনযাপন করছেন, কিন্তু অবশ্যই আরও বেশী সাবধানতা অবলম্বন করতে হবে।

তার এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। ছবিতে লাইকের সংখ্যা বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে, এরই সঙ্গে পাল্লা দিয়ে আসতে থাকে কমেন্টের ঝুরি। রিয়ার এই ছবিগুলি বেশ মনে ধরেছে নেট জনতার।

উল্লেখ্য, ১৯৯১ সালে হিন্দি ছবি ‘বিষকন্যা’-এর মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করে রিয়া। এরপর একের পর এক ছবিতে দেখা যায় তাকে। শুধু হিন্দি বা বাংলা নয়, তামিল, তেলেগু, ওড়িয়া ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি, ওয়েব সিরিজ ‘পতি পত্নী অউর ভো”-তে দেখা গেছে তাকে। ২০১৭ সালে, দীর্ঘদিনের প্রেমিক শিবম তেওয়ারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী।

RELATED Articles