ফেসবুক পোস্টে কুকুরের গলা চেনের সঙ্গে মঙ্গলসূত্রর তুলনা! হিন্দু রীতিতে আঘাত করে বিপাকে গোয়ার ‘ল’ কলেজের অধ্যাপিকা

নিজের একটি ফেসবুক (Facebook) পোস্টে বিবাহিতা স্ত্রীদের মঙ্গলসূত্রকে (Mangalsutra) কুকুরের গলার চেনের সঙ্গে তুলনা করেছেন গোয়ার ভিএম সালগাওকর ল কলেজের (VM Salgaocar College of Law) সহকারী অধ্যাপিকা শিল্পা সিং।

হিন্দু ধর্মের অত্যন্ত প্রাচীনতম রীতি বিবাহিত মহিলাদের গলার মঙ্গলসূত্র। আর এই হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগে গোয়়ার থানায় অধ্যাপিকার বিরুদ্ধে দায়ের করা হল FIR।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, ফেসবুকে অভিযুক্ত অধ্যাপিকার প্রোফাইল রয়েছে শিল্পা সুরেন্দ্র প্রতাপ সিং নামে। সেখান থেকে করা পোস্টের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে গোয়ার (Goa) পানাজি টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় রাষ্ট্রীয় হিন্দু যুব বাহিনীর নেতা রাজীব ঝা (Rajiv Jha)।  ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় ধর্মীয় বিশ্বাসকে অপমান করার অভিযোগ এনেছেন তিনি। তবে দমে যাননি আইনের ওই অধ্যাপিকা।

নিজের এই লড়াই চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি। রাজীব ঝা’র বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছেন অধ্যাপিকা। নিজের অভিযোগে তিনি ৫০৪ ধারা (ইচ্ছাকৃত হেনস্তা ও শান্তিভঙ্গ করা), ৫০৬ ধারা (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৫০৯ ধারা (মহিলার সম্মানহানি) যুক্ত করেছেন। রাজীব এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ক্রমাগত হুমকি দেওয়ার অভিযোগও জানিয়েছেন তিনি।

এক‌ইসঙ্গে, নিজের ফেসবুকে সোমবার ফের লম্বা বিবৃতি দিয়েছেন শিল্পা সিং। সেখানে তিনি লিখেছেন, যদি তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে কোনও মহিলা অপমান বোধ করে থাকেন তাহলে তিনি দুঃখিত। তবে নিজের পোস্টে তিনি পিতৃতন্ত্রের কুফল ও কুংসস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। মেয়েদেরই কেন‌ও বিবাহিত হওয়ার সমস্ত চিহ্ন বয়ে বেড়াতে হয়, পুরুষদের কেন‌ও তা করতে হয় না? এই প্রশ্ন তাঁর মনে ছোটবেলা থেকেই ছিল। তা প্রকাশ্যে বলাতে তাঁকে নাস্তিক ও অধার্মিক তকমা দেওয়া হয়েছে।

আরও অন্যান্য খবর