বর্তমানে সংবাদ শিরোনামে সেরকম ভাবে না থাকলেও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। চলতি বছরের আগস্ট মাসে প্রথম নিজে সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলা শুরু করেন কঙ্গনা। তারপর থেকেই ক্রমাগত একের পর এক ট্যুইট করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কার্যত বিতর্ক জুড়ে দেন বলিউড কুইন।
কখনো শিবসেনা সরকারের বিরুদ্ধে আবার কখনো বলিউডের একটা বড় অংশের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন কঙ্গনা। বলিউডকে বুলিউড বলে আখ্যায়িত করেন অভিনেত্রী। এছাড়াও রাজনৈতিক জগতেও তিনি হইচই ফেলে দেন শিব সেনার বিরুদ্ধে মুখ খুলে। কঙ্গনাকেও রীতিমত পাল্টা সমালোচনা করতে থাকেন বিভিন্ন সেলিব্রিটি থেকে রাজনৈতিক নেতা-নেত্রীরা।
এবার অভিনেত্রী জানালেন যে, তার একের পর এক ট্যুইটে যাঁরা বিরক্ত হয়ে যাচ্ছেন, তাঁরা যেন অভিনেত্রীকে ফলো না করেন।তাঁকে মিউট করে দেওয়া হয়। মনে বিদ্বেষ নিয়ে যেন তাঁকে কেউ ভাল না বাসেন বলেও জানান কঙ্গনা।
যা দেখে অধিকাংশেরই বক্তব্য ফের একবার খোঁচা দেওয়া টুইট করে নিজেকে সংবাদ শিরোনামে নিয়ে আসতে সচেষ্ট হয়েছেন কুইন অভিনেত্রী।





