করোনা আবহে বাজির বিজ্ঞাপনে পরিণীতি চোপড়া! কী বলছেন অভিনেত্রী?

এবারের দিওয়ালি অন্যবারের চেয়ে অনেকটাই আলাদা। সৌজন্যে করোনা ভাইরাস। এইবছর অতিমারী পরিস্থিতিতে কোনোভাবেই বাজি পোড়ানো যাবে না। কারণ এতে করোনা রোগীদের কষ্ট বাড়বে। সেই আতঙ্কেই কেবল আলো দিয়েই এবার দীপাবলি উৎসব পালন করবে ভারত‌। দেশের বহু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাজি বিক্রি ও পোড়ানো।

তাহলে হঠাৎ বাজির বিজ্ঞাপনে অংশ কেন নিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? এর আগে তুতো দিদি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অ্যাজমার কারণে দিওয়ালিতে বাজি পোড়ানো যাতে বন্ধ হয় তার অনুরোধ করেছিলেন কিন্তু তার কিছুদিন পরেই প্রিয়াঙ্কাকে নিজেই ধূমপান করতে দেখা গিয়েছিল সেই নিয়ে হয়েছিল তীব্র সমালোচনা। এবার পরিণীতিও একই কাজ করলেন?

বাজির বাক্সের গায়ে দেখা গেল তার ছবি। যদিও বিষয়টি পুরোটাই মজা করে। ‌সেই বাজির প্যাকেটের ছবি শেয়ার করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘জানতাম না আপনি এটা এনডোর্স করছেন।’’ সেই সঙ্গে একটি হাসিমুখের ইমোজি।

এই দুইটি পরিণীতি নিজেই রি-টুইট করেছেন এবং সেইসঙ্গে লিখেছেন যে, “হাহাহা! দয়া করে কেউ বাজি পোড়াবেন না। নিঃশব্দে ও নিরাপদে দিওয়ালি কাটান।”

আসলে প্রতিবছরই দেখা যায় যে বিভিন্ন বাজির প্যাকেটের গায়ে বিভিন্ন বলিউড তারকাদের ছবি কিন্তু বাস্তবে এই তারকার কোনরকম অনুমতি দেন না তাদের ছবি বাজির বাক্সের গায়ে ব্যবহার করার জন্য। তারা বিষয়টি জানেনই না। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামত বলি তারকাদের ছবি বসিয়ে দেন প্যাকেটের গায়ে। এবার সেই পরিস্থিতির শিকার হয়েছেন পরিণীতি চোপড়া। যদিও তিনি বিষয়টিকে বেশ সহজ ভাবেই নিয়েছেন যা তার টুইট দেখেই স্পষ্ট।

RELATED Articles