আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে আজ কুলভূষণ মামলার রায়। পাকিস্তানের অধিকাংশ যুক্তি খারিজ৷

আজ কুলভূষণ মামলার রায় দিতে চলেছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত৷ ভারতের গুপ্তচর অভিযোগ এনে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদন্ড দিয়েছিল পাক সেনা আদালত। সেই আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে যায় ভারত। আজ নেদারল্যান্ডসের হেগ-এ এই মামলারই রায় দেবে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের বিচারপতি আব্দুলওয়াকি আহমেদ ইউসুফ৷ ভারতীয় সময় সন্ধ্যা ৬ টায় দেওয়া হবে এই রায়।

 

ভারতের দাবী মিথ্যা মামলায় কুলভূষণ যাদবকে ফাঁসিয়েছে পাকিস্তান। দিনের পর দিন অত্যাচার করে জোর করে তাঁর জবানবন্দি আদায় করেছে পাক সেনারা৷ দিল্লির আদালতকে আরও জানায় যে, কুলভূষণ ব্যাবসার কাজে ইরানে গিয়েছিলেন। সেখান থেকে তাকে জঙ্গিদের সাহায্যে অপহরণ করে নিয়ে আসে পাকিস্তান। যদিও পাকিস্তানের দাবী যে ভারতের হয়ে গুপ্তচর হিসেবে কাজ করতে গিয়ে ইরান থেকে পাকিস্তানে প্রবেশের সময় কুলভূষণ যাদব গ্রেফতার হন৷

সূত্রের খবর, কুলভূষণ মামলায় পাকিস্তান যে সমস্ত যুক্তি দিয়েছে তার অধিকাংশই খারিজ করেছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত৷ পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়েছে এই মামলা শেষ না হওয়া পর্যন্ত কুলভূষণ যাদবের মৃত্যুদন্ড কার্যকর করা যাবেনা। ভারতের হয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে এই মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর