গত ১৫ জুলাই শ্রীনগর থেকে চন্দ্রের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল ‘চন্দ্রযান-২’ এর। সেইমতোই হয়েছিল সমস্ত ব্যবস্থা। সকাল থেকেই ইসরো-তে ছিল শেষ মুহূর্তের ব্যস্তাতার। ১৫ জুলাই রাত ২টো ৫১ মিনিটের পৃথিবী ছাড়ার কথা ছিে ‘চন্দ্রযান-২’ এর। জ্বালানিও ভরে দেওয়া হয়েছিল জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ওরফে ‘বাহুবলী’ তেও। কিন্তু শেষ সময়ে এক যান্ত্রিক ত্রুটি ধরা পরার কারণে বাতিল করা হয় সেদিনের উৎক্ষেপণ।
১৫ জুলাই এর উৎক্ষেপণ বাতিলের পর ইসরোর তরফে জানানো হয়েছিল যে, পুনরায় এটিকে উৎক্ষেপণের জন্য সময় লাগতে পারে ১ সপ্তাহ থেকে ১ মাস। যদিও শেষ অবধি তা আর গড়ালোনা এক মাসের দিকে। আগামী ২২ জুলাই-ই চন্দ্রের অভিমুখে যাত্রা শুরু করতে চলেছে চন্দ্রযান – ২। এটি গতকাল অফিসিয়াল ভাবে ঘোষণা করে দেওয়া হলো ইসরোর তরফে।






