আজ ধর্মতলায় শহিদ দিবস পালন করছে তৃণমূল। সভাস্থলে হাজির তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের বিশিষ্ট নেতানেত্রীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই সভাস্থলে দাঁড়িয়েই এদিন নাম না করে সরকারি কর্মী তথা প্রাথমিক শিক্ষকের উদ্দেশ্যে বেতন নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷






