ছেলেকে বাড়িতে রেখেই গাড়ি করে বেরিয়ে পড়লেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। আজ কিছুক্ষণ আগেই পতি-পত্নীর আউটিংয়ের ছবি পোস্ট করেছেন রাজ চক্রবর্তী স্বয়ং আর তা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। সেই সঙ্গে শুভশ্রী একটি বুমেরাং স্টোরিও শেয়ার করেছেন যেখানে রাজের ঠোঁটে ঠোঁট ঠেকাচ্ছেন নায়িকা। লজ্জায় তখন রাজ ব্লাশ করতে শুরু করেছেন।
দুজনেরই পরনে সাদা জামা এবং নীল জিন্স। শুভশ্রীকে রিপড জিন্সে লাগছে ‘সেক্সি মাম্মা’। সেইসঙ্গে চোখে দিয়েছেন কালো শেডের গগলস। রাজ নিজের নতুন সাদা ফ্রেমের চশমাতে এনে ফেলেছেন হ্যান্ডসাম লুক।
কিন্তু প্রশ্ন উঠছে একটাই। নতুন বাবা-মাকে তো একসঙ্গে দেখা যাচ্ছে কিন্তু ছেলে কই? তাহলে কি একরত্তি ইউভান চক্রবর্তীকে বাড়িতে রেখেই ঘুরতে বেরিয়ে পড়লেন রাজ-শ্রী জুটি? অনুরাগীরা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন যে ইউভান কোথায়? কারণ ইউভানকে ছাড়া রাজ-শুভশ্রীকে গত দুইমাস ধরে একদমই দেখা যায় না। আড়াই মাসের ছেলেকে একদমই চোখের আড়াল করেন না বাবা-মা। তবে আজ যে আউটিংয়ে বেরিয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয় দম্পতি সেখানে কিন্তু ছেলেকে দেখা যাচ্ছে না। এছাড়া দুজনে মিলে কোথায় যাচ্ছেন সেটাও এখনো জানা যায়নি। সব মিলিয়ে সেলিব্রিটি জুটি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বেশ রহস্যের পরিবেশ তৈরি করে দিয়েছেন।






