দল ছাড়ার ইঙ্গিত দিয়ে শুভেন্দু স্তুতি মমতা ঘনিষ্ঠ বিধায়কের গলায়

বাংলায় বিধানসভা নির্বাচন হতে এখন‌ও হাতে কিছুটা সময় রয়েছে। কিন্তু এর মধ্যেই যে পরিমাণ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি তাতে আসন্ন ভবিষ্যতে কি হতে চলেছে তা আন্দাজ করাই যায়। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই দলবদলের রাজনীতির পাল্লা ভারী হচ্ছে। নয় নেতারা রং বদল করছেন আর নয়তো বা দলের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ প্রকাশ্যে তুলে আনছেন।
মিহির গোস্বামী, জোটু লাহিড়ীর পর এবার নিজের এলাকায় দলের ও প্রশাসনিক কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক কুমার হালদার।
শাসক দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য নিজের হাতিয়ার হিসেবে তিনি বেছে নিয়েছিলেন
সোশ্যাল মিডিয়াকে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বারবার সংবাদ শিরোনামে দেখে নিশ্চিত হলাম যে ডায়মন্ডহারবার বিধানসভায় নতুন বিধায়ক তৈরি হয়েছেন। কটাক্ষ করে তিনি বলেছেন খুব ভাল। বিধায়ক মহাশয় কাজ চালিয়ে যান। তিনি আরও বলেছেন, ডায়মন্ডহারবারের গণদেবতারা সব দেখছেন, ঠিক সময়ে উত্তর পেয়ে যাবেন।
রাজনৈতিক মহলে বলছে, ডায়মন্ডহারবারের তবে নিজের অভিযোগে কারর নাম নেননি এই তৃণমূল বিধায়ক। বলেছেন, এলাকার মানুষ সব জানেন। এলাকায় প্রশাসনিক কোনও এলাকার বিধায়ককে ডাকা হয় না বলে অভিযোগ করেছেন দীপক হালদারের অনুগামীরা‌ও।

RELATED Articles