ইতিমধ্যেই হাজির হয়েছে শীত। প্রকোপ কমেনি করোনা মহামারীর। মেলেনি প্রতিষেধকও। কমে গিয়েও বেশকিছু রাজ্যে নতুন করে মাথাচাড়া দিচ্ছে কোভিড। আর এই পরিস্থিতিতে দেশের প্রত্যেক রাজ্যের করোনা পরিস্থিতির হাল-হকিকত জানতে ভার্চুয়াল মাধ্যমে ফের সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্র। যথারীতিই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই।
করোনাকালে এই নিয়ে দ্বিতীয় সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সহ সরকারের শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
৪ঠা ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সকালে এই ভার্চুয়াল বৈঠক হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে। সূত্র মারফত জানা গেছে, সংসদের দুই কক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের এই বৈঠকে ডাকা হয়েছে। আগামী শুক্রবার সকাল সাড়ে দশটায় এই বৈঠক হবে। সংসদীয় বিষয়কমন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যেই সংসদীয় দলনেতাদের কাছে আমন্ত্রণ পৌঁছে গিয়েছে।
দেশজুড়ে করোনার বর্তমান পরিস্থিতি বিচার করলে এই মুহূর্তে দেশের রাজধানী দিল্লিতে করোনার থার্ড ওয়েভ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর সেই কারণেই বাজেট অধিবেশন ও শীতকালীন অধিবেশন একসঙ্গে করা হবে, এমন একটা প্রস্তাব সরকার সর্বদলীয় সভায় দিতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহেই অর্থাৎ ২৪শে নভেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। যেখানে করোনা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও কোভিড টিকা নিয়ে আলোচনা হয়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার