দেখতে দেখতে দুই মাস হয়ে গেল টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় মা হয়েছেন। বলিউডের পরিচিত মুখ কুণাল ভার্মার সঙ্গে তিনবছর আগেই বাগদান পর্ব সেরেছিলেন পূজা। চলতি বছরেই সামাজিক ভাবে বিয়ে সম্পন্ন করার কথা ছিল কিন্তু বিয়ের জন্য জমানো সব টাকাই ত্রাণ তহবিলে দিয়ে দিয়েছিলেন পূজা এবং কুণাল।
View this post on Instagram
এরমধ্যেই প্রেগনেন্সি এসে যায়। যা নিয়ে লোকের ট্যারাব্যাঁকা কথা কম শুনতে হয়নি এই সেলিব্রেটি জুটিকে। তবুও তারা এসব নিয়ে মাথা ঘামাননি বরং নিজেদের প্যারেন্টহুড জার্নি চুটিয়ে উপভোগ করেছেন। অবশেষে কোল আলো করে এসেছে ছেলে।
View this post on Instagram
এতদিন ক্যামেরার সামনে ছেলেকে আনেননি। এবার সরাসরি ছেলের সঙ্গে পরিচয় করালেন পূজা এবং জানালেন ছেলের নাম। ভগবান শ্রীকৃষ্ণ এবং শিব ঠাকুরের নাম মিলিয়ে ছেলের নাম তারা রেখেছেন কৃশিব। যা জানতে পেরে দুজনের অনুরাগীরাই যথেষ্ট আপ্লুত। তারা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট কৃশিবকে।
View this post on Instagram





