ফের মুম্বাইয়ে গণহত্যার ছক কষেছিল জাকির নায়েক প্রভাবিত এক জঙ্গি গোষ্ঠীর জঙ্গিরা। সূত্রের খবর, সেই জঙ্গি গোষ্ঠীর নাম উন্মত – ই – মহম্মদিয়া। আইএস প্রভাবিত এই গোষ্ঠীর জঙ্গিরাই ছক কষেছিল একের পর এক গণহত্যার।
জানা যায় মহারাষ্ট্রের মুম্ব্রার ৪০০ বছরের পুরোনো শ্রী মুম্ব্রেশ্বর মন্দিরের প্রসাদে বিষ মিশিয়ে ভক্তদের হত্যা করার ছক ছিল এই জঙ্গি গোষ্ঠীর। এখানেই শেষ নয়, এই জঙ্গি গোষ্ঠী মুম্বাইয়ের জলের বিভিন্ন উৎসগুলোতে বিষ মিশিয়ে গণহত্যা করারও ছক কষছিল বলে জানানো হয় মুম্বাই এটিএস এর তরফে।






