টলিপাড়ার কৌশানির রূপের জাদুতে মুগ্ধ অনেকেই। দর্শকের মনে ইতিমধ্যেই বেশ পাকা জায়গা বানিয়ে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার বিচরণ অবাধ। একের পর এক তার ছবি দিয়ে নেট দুনিয়ায় মাঝে মধ্যেই ঝড় তোলেন তিনি। সব ছবিতেই তার অ্যাটিটিউটে মুগ্ধ ছোটো থেকে বড় সকলেই।
উইকেন্ড এলেই আমাদের সকলেরই মনটা যেন কেমন উড়ু উড়ু করে। সারা সপ্তাহ কাজের পর সপ্তাহান্তে যেন রিল্যাক্স করতে কে না চায়। সেরকমই কৌশানিও বেড়িয়ে পড়েছেন উইকেন্ডের পুরো মজা নিতে। আনন্দে তো রাস্তার উপরেই নাচ শুরু করে দিলেন তিনি। আবার সেই ভিডিও পোস্টও করলেন নিজের সোশ্যাল মিডিয়াতে।
ইনস্টাগ্রাম রিল ভিডিও শেয়ার করেন কৌশানি। এই ভিডিওতে দেখা যাচ্ছে নেহা কক্কর-এর নতুন গান ‘সোনা সোনা’-এর সঙ্গে পা মেলাচ্ছেন তিনি। তার পিছনে লম্বা ফাঁকা রাস্তা, তারই মাঝে আনন্দ উপভোগ করছেন অভিনেত্রী। তার পরনে রয়েছে সাদা রঙের অফ শোল্ডার ড্রেস, সঙ্গে চওড়া কালো বেল্ট। পোস্ট করার পরই তার এই ভিডিওতে ভেসে এসেছে লাইক ও কমেন্টের বন্যা।
View this post on Instagram
তার এই ভিডিওতে কমেন্ট করেছেন অভিনেতা বনি সেনগুপ্তও। তিনি লেখেন, “আমার সোনা সোনা, কিউটিপাই একটা”। এছাড়াও এই ভিডিওতে কমেন্ট করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।

প্রসঙ্গত, বনি কৌশানির প্রেমের কাহিনী কারোরই অজানা নয়। ‘পারব না আমি ছারতে তোকে” ছবি দিয়েই দুজনে অভিনয় জীবনে পা রাখেন, তখন থেকেই তাদের সম্পর্ক শুরু। তাদের সম্পর্কের রসায়ন শীর্ষে। তাদের সম্পর্ক নিয়ে তারা সবসময়ই খোলামেলা। সুযোগ পেলেই একে অপরের সঙ্গে সময় কাটাতে ঘুরতে বেরিয়ে পড়েন এই জুটি।





