আজ ডঃ বাবাসাহেব আম্বেদকর অর্থাৎ ভীমরাও আম্বেদকরের মৃত্যু দিবস। এই দিনটিকে মহাপরিনির্বান দিবসও বলা হয়। তাঁর ৬৪তম মৃত্যু দিবসে তাঁকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এদিন একটি টুইট করে মোদী লেখেন যে আম্বেদকরের চিন্তাভাবনা ও আদর্শ আজও লক্ষ লক্ষ ভারতীয়দের মনে শক্তির সঞ্চার করে। আম্বেদকর এই দেশের উন্নতিসাধনে যে সমস্ত স্বপ্ন দেখেছিলেন, তা সরকার অবশ্যই পূরণ করবে।
টুইটে তিনি লেখেন, “তাঁর চিন্তা ও আদর্শ ভারতীয়দের শক্তি জোগায়। তাঁর স্বপ্ন পূরণ করতে আমরা বাধ্য”।
Remembering the great Dr. Babasaheb Ambedkar on Mahaparinirvan Diwas. His thoughts and ideals continue to give strength to millions. We are committed to fulfilling the dreams he had for our nation. pic.twitter.com/dJUwGjv3Z5
— Narendra Modi (@narendramodi) December 6, 2020
প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বাবাসাহেব আম্বেদকরের মৃত্যুদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। একটি টুইট করে তিনি লেখেন, “বাবাসাহেব দেখানো পথকেই আমরা অনুসরণ করছি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নতিসাধন করতে মোদী সরকার আপ্রাণ চেষ্টা করে চলেছে”।
एक भविष्योन्मुखी व सर्वसमावेशी संविधान देकर देश में प्रगति, समृद्धि और समानता का मार्ग प्रशस्त करने वाले बाबासाहेब के महापरिनिर्वाण दिवस पर उन्हें कोटि-कोटि नमन।
बाबासाहेब के पदचिन्हों पर चलकर मोदी सरकार दशकों से विकास से वंचित वर्ग के कल्याण के प्रति समर्पित भाव से कार्यरत है। pic.twitter.com/1zJUVW1kwR
— Amit Shah (@AmitShah) December 6, 2020
প্রসঙ্গত, ১৯৫৬ সালে মৃত্যু হয় ডঃ ভীমরাও আম্বেদকরের। তিনিই ভারতের সংবিধান তৈরি করেন। একাধারে আইনজীবী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক। সমাজের নিচু তলার, অস্পৃশ্য দলিত মানুষদের জন্য তিনি আজীবন লড়াই করে গিয়েছেন। ১৯৯০ সালে আম্বেদকর ‘ভারত রত্ন’ উপাধিতে ভূষিত হন।






