প্রধানমন্ত্রীর সভায় লোকের ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে, মুখ্যমন্ত্রীর সভায় আমরা লোক পাঠিয়ে দেবো! দিলীপ বাণে বিদ্ধ মমতা

বিধানসভা ভোট যত এগোচ্ছে আক্রমণ, প্রতি-আক্রমণের ঝাঁঝ তত‌ই বাড়ছে। প্রায় রোজই বিভিন্ন সভা থেকে শাসক-বিরোধী তরজা লেগেই রয়েছে।
আজ রবিবাসরীয় সকালে চা-চর্চা থেকে গরম চায়ে চুমুক দিতে দিতে ফের তৃণমূলকে নিজের বাক্য-বাণে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি।
নিজেদের ক্ষমতা জাহির করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের জনসভা নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ, বললেন, মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় লোকের ভিড়ে মঞ্চ ভেঙে পড়েছিল।
কিন্তু আগামীকাল হতে চলা মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না। ওঁরা (তৃণমূল) যদি চায় আমরা লোক পাঠাতে পারি। এক‌ই সঙ্গে বারাবনি সহ বিভিন্ন জায়গায় বিজেপির উপর হামলার অভিযোগ প্রসঙ্গে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, তৃণমূলের কীভাবে দাঁত ভাঙতে হয় জানি।
তবে এখন‌ও পর্যন্ত বঙ্গ রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসক দল তৃণমূলের বর্তমান ক্ষয়িষ্ণু সম্পর্ক।
আজ মেদিনীপুরে শুভেন্দুর সভাও রয়েছে। শুভেন্দুর সাংবাদিক বৈঠক প্রসঙ্গে মন্তব্য  দিলীপ ঘোষ বলেন, আজ শুভেন্দুর বক্তব্য আমরা শুনব।
এক‌ই সঙ্গে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের চিঠি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সুদীপ্ত কেন লিখেছেন, কী লিখেছেন জানি না, সিবিআই জেরা করলেই সত্য সামনে আসবে। জেলের আসামির অধিকার নেই বিজেপির নাম লেখার।

সিবিআই সারাবছর প্যারেড করাচ্ছে। নেতারা গ্রেফতার হবেন। রিপোর্ট জমা পড়েছে। ভোটের আগে সিবিআই তদন্ত প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।

 

RELATED Articles