ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ম্যান ভার্সেস ওয়াইল্ড। অনুষ্ঠানটিতে বিয়ার গ্রিলস পৃথিবীর প্রতিকূল স্থানগুলোতে গিয়ে দুঃসাহসিক অভিযানের মাধ্যনে বেঁচে থাকার উপায় সেখান৷ এবারে সেই অনুষ্ঠানেরই একটি দুঃসাহসিক অভিযানে বিয়ারের সঙ্গে দেখা যেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
একজন দুঃসাহসিক অভিযানে অভ্যস্ত। আরেকজন পৃথিবীর সবচেয়ে বড়ো গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী যার রাজনৈতিক জীবনও দুঃসাহসিক অভিযান ছাড়া আর কিছু নয় তাদের দুজনকেই একসঙ্গে এবারে দেখা যেতে চলেছে ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটিতে। এর পূর্বে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এই অনুষ্ঠানটিতে দেখা গিয়েছিল বিয়ার গ্রিলসকে।






