জামসেদপুরকে আটকে লিগের প্রথম পয়েন্ট তুলে নিল এসসি ইস্টবেঙ্গল

এদিন ভাস্কোর তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গল নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিল, আর সেটি দুর্ধর্ষ জামসেদপুর এফসিকে আটকে। এমনকি, ম্যাচের ২৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ইউজিনসন লিংডো বেরিয়ে গেলেও ১০ জনে দুর্দান্ত ফুটবল খেলে লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে আজকের ম্যাচে একেবারে ফিকে লেগেছে নেরিলাস ভালস্কিসদের।

শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিল জামসেদপুর। কিন্তু আজ ডিফেন্সে একেবারে অসাধারণ পারফর্ম করেছেন তরুণ ডিফেন্ডার মহম্মদ ইরশাদ। যদিও গোটা ম্যাচে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল জামসেদপুর, কিন্তু তা গোলে রাখতে পারেননি।

এদিকে ইস্টবেঙ্গল বেশ কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করেছিল। পিলকিংটন ও মাঘোমা বারংবার আক্রমণে উঠে জামসেদপুরের ডিফেন্সে সমস্যা তৈরি করছিলেন। কিন্তু সেরকম ভালো সুযোগ তারা তৈরি করতে পারেনি। এদিকে মহম্মদ রফিক বেশ ভালো ওয়ার্কলোড নিয়েছেন, আগের থেকে বেশ ভালো খেলেছেন নারায়ণ দাসও। ফলে এগুলি পজিটিভ হিসেবে উঠে আসবে রবি ফাউলারের নোটবুকে।

আরও অন্যান্য খবর