শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করতে শিক্ষামন্ত্রীর নিকট হাজির প্রাইভেট টিউটররা।

রাজ্যে দফায় দফায় বেড়ে চলেছে শিক্ষকদের বেতন। আর তার জেরেই এবারে আন্দোলনের পথে সাধারণ প্রাইভেট টিউটররা। শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করার জন্য এবারে শিক্ষামন্ত্রীর নিকট দ্বারস্থ হলেন সাধারণ প্রাইভেট টিউটররা।

 

আরো পড়ুন – ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মিটতে পারে বৃষ্টির ঘাটতি। এমনটাই জানালো আলিপুর হাওয়া অফিস।

প্রাইভেট টিউটরদের অভিযোগ যে, দফায় দফায় হাই স্কুল, প্রাথমিক শিক্ষক এবং এমএসকে, এসএসকে এর শিক্ষকদের বেতন বাড়িয়ে চলেছে রাজ্য সরকার। কিন্তু তার পাশাপাশি এই শিক্ষকরাই চালিয়ে যাচ্ছে প্রাইভেট টিউশনি পড়ানো। যার জেরে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বেকার শিক্ষিত প্রাইভেট টিউটররা।

আরো পড়ুন – দক্ষিণ কলকাতার দুর্গা পূজাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ধুন্ধুমার।

আর তাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এদিন দেখা করেন West Bengal Private Tutors Welfare Association। তাদের দাবী যে, স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করতে হবে সরকারকে৷ আর তার জন্য নিতে হবে কড়া পদক্ষেপও৷

আরও অন্যান্য খবর