‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে বঙ্গ রাজনীতির তরজা যখন চরমে তখনই মন্তব্যের ঘৃতাহুতি দিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
বাংলার প্রবাদ বাক্য মনে করিয়ে বিজেপির মুখপাত্র সায়ন্তন শুক্রবার সাংবাদিকদের বলেন, যে অপরাধ করেছেন তৃণমূল নেতারা তার কিছুটা তো ভোগ তাদের করতেই হবে।
নিজের বক্তব্যে এদিন সায়ন্তন বসু বলেন, ‘তৃণমূল কংগ্রেসের কোনও নেতার এর পর পশ্চিমবঙ্গের বাইরে বেরনোর সাহস করাটা কঠিন। বাংলায় একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যে অপরাধ করেছেন তৃণমূলের নেতারা তার কিছু ভোগ তাদের করতে হবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরের শেষ দিনে ডায়মন্ড হারবার যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় দফায় দফায় বাধার মুখে পড়ে কনভয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথর ছোড়া হয় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে। সরিষার কাছে ভাঙচুর চলে যাত্রীবাসেও। বিজেপি নেতা রাকেশ সিংহের অনুগামীদের মোটরবাইক বাহিনী অবরোধের মধ্যে পড়ে। অভিযোগ, উঠেছে ওই পরিস্থিতিতে রাকেশ সিংহের দলবলের উপর হামলা হয়।
আর বাংলায় বিজেপি আক্রান্ত হওয়ার পরই, রাতে রাজধানী দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বিক্ষোভ হয় বঙ্গভবনের সামনেও। আর তারপর সায়ন্তনের এদিনের মন্তব্যে বিতর্ক উস্কিয়েছে I






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার