মুকুলের রায়ের বাড়িতে বিধানসভা ভোট নিয়ে আলোচনায় বসলেন‌ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী! দীর্ঘক্ষণ চলল বৈঠক

আজ যখন শুভেন্দু গড়ে সভা করছেন তৃণমূলে সৌগত-ফিরহাদরা তখন বিজেপি সহ-সভাপতি মুকুল রায়ের বাড়িতে বৈঠকে বসলেন সদ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর আসন্ন বিধানসভা ভোট নিয়ে তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। বাংলায় হতে চলা ভোটে বিজেপি কী করে আরও ভাল ফল করবে, তা নিয়েও কথা হয় দু’জনের বলে জানা গেছে।
বৈঠকের পর, মুকুল রায় জানান এটা নেহাতই একটা সৌজন্য সাক্ষাৎ।
তিনি বলেন, আমি বিজেপির একটা পদে রয়েছি কিছুদিন আগে পর্যন্ত শুভেন্দু তৃণমূলে ছিল তাই আমাদের মধ্যে একটা ব্যবধান ছিল কিন্তু আজকে আমরা এখন একই দলে রয়েছি। তিনি আমার বাড়িতে এসেছিলেন আমি কেমন আছি সে ব্যাপারে খোঁজখবর করতে। একই সঙ্গে তিনি জানান আগামীকালের সভার আয়োজন শুভেন্দু একাই করবে।
একই সঙ্গে আজকে কাঁথির জনসভা থেকে বিজেপি নেতাদের উল্লেখ করে সৌগত রায়ের আক্রমণাত্মক, শালীনতাহীন মন্তব্যকেও কটাক্ষ করেন মুকুল রায়।‌ বলেন শীলভদ্র বলতেন মানুষের বয়স হলে তার স্মৃতি থেকে অনেক কিছুই লোপ পায়। সৌগত দার সততার অনেক বয়স হয়েছে তিনি ভুলে গেছেন। তাই হয়তো বলেছেন কাঁথিতে তিনি এত বড় সভা দেখেননি।

এদিন তিনি বলেন, আমি জানি না তিনি আর কী বলেছেন। তবে অমিত শাহর নেতৃত্বে বিজেপি যেখানে যাচ্ছেন, সেখানে তৃণমূল দুই দশকেও পৌঁছতে পারবে কিনা, সন্দেহ রয়েছে।

 

আরও অন্যান্য খবর