চীনের সন্ত্রাস যোগ! আফগানিস্তানে জঙ্গি সংগঠন চালানোর অভিযোগে কাবুলে ধৃত ১০  চীনা গুপ্তচর

সন্ত্রাসবাদী কার্যকলাপে কম যায়না চীন। পাকিস্তানের মিত্র বলে কথা! বিভিন্ন দেশে সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত রয়েছে চীনারা এবার মিলল তার‌ই প্রমাণ। জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে গ্রেফতার করা হল ১০ জন চীনা গুপ্তচরকে। আর এহেন নিকৃষ্ট ঘটনার জন্য বেজিংকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করল আফগানিস্তান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন যাবৎ কুখ্যাত জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আফগানিস্তানে থাকা কয়েকজন চীনা নাগরিক যোগাযোগ রাখছিল বলে অভিযোগ।
এর জেরে গত ১০ই ডিসেম্বর থেকে তদন্ত শুরু করেছিল আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি (NDS)।
এরপরই তদন্তকারীদের হাতে তথ্য আসে, গত ফেব্রুয়ারি মাসে তালিবানরা যখন আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি সই করছিল তখন থেকেই আফগানিস্তানের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে থাকে চীনের গোয়েন্দা সংস্থার সদস্যরা। যোগাযোগ গড়ে তোলার দায়িত্ব বর্তায় হাক্কানি নেটওয়ার্কের মদতে চলা দুটি জঙ্গি সংগঠনের সঙ্গে।
আমেরিকার সেনা আফগানিস্তান ছাড়তে শুরু করার পর থেকেই সেখানে নিজেদের জঙ্গি কার্যকলাপের প্রভাব বাড়ানোর চেষ্টা করতে শুরু করে বেজিং। আর এই জন্যই হাক্কানি নেটওয়ার্কের মাধ্যমে তালিবান জঙ্গিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল।
আফগানিস্তান সরকারের ওপর নজর রেখেছে তা বুঝতে পারিনি চীনা গুপ্তচররা। হঠাৎই এখন ১০ জন চীনা গুপ্তচরকে আফগানিস্তানের প্রশাসন গ্রেপ্তার করায় প্রবল অস্বস্তির মধ্যে পড়েছে শি জিনপিংয়ের সরকার।
বিষয়টি ধামাচাপা না দিয়ে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধান ও প্রথম উপরাষ্ট্রপতি অমরুল্লাহ সালেহকে কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে বলেছিলেন আফগানিস্তানের রাষ্ট্রপতি। সেই বৈঠকে অমরুল্লাহ সালেহ চীনকে বার্তা দিয়েছে এই ধরনের ঘটনার জন্য চীনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে ধৃত চীনা গুপ্তচরদের ছাড়বে না কাবুল।

আরও অন্যান্য খবর