ফেসবুকে ভাইরাল গান। বদলে গেলো ভবঘুরে রানুর জীবন৷

ফেসবুকে তাঁর গাওয়া গান ভাইরাল হতেই বদলে গেলো ভবঘুরে রানু মন্ডলের জীবন৷ রানাঘাট স্টেশনে ভবঘুরে মতো থাকতেন তিনি, নিত্য যাত্রীদের অনুরোধে গাইতেন গান। সেই গানগুলো এক যাত্রীর সহায়তায় ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পরই রাতারাতি জীবন পাল্টে গেলো রানু মন্ডের।

 

পার্লারে গিয়ে রীতিমতো পাল্টে গিয়েছেন রানু, যেন ফিরে পেয়েছেন নতুন জীবন। রানাঘাটের কোকিলকন্ঠী ভবঘুরে রানু মন্ডলের বিয়ে হয়েছিল মুম্বাইয়ের বাবুল মন্ডলের সঙ্গে। স্বামী মারা যাওয়ার পর ফের রানাঘাটে ফিরে আসেন তিনি৷ তাঁর ছেলে মেয়েরা কেউই মাকে না দেখায় স্টেশনেই ঘুরে ঘুরে দিন কাটাতেন। রাতে থাকতে যেতেন তাঁর মাসির দেওয়া একটি বাড়িতে৷ সেই রানু মন্ডলের গান ভাইরাল হতেই রাতারাতি বদলে গিয়েছে তাঁর জীবন৷ পার্লারে সেজেগুজে পুরো বদলে গিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই তাঁর সেই ছবিগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ranu mondal new hair style

তাঁর গান দেশ ব্যাপি ছড়িয়ে পরতেই একের পর এক গান রেকর্ড করার প্রস্তাব পাচ্ছেন তিনি। প্রস্তাব এসেছে মুম্বাই, কেরল, এমনকি বাংলাদেশ থেকেও। একটি রিয়ালিটি শো এর জন্যও ডাক এসেছে রানু মন্ডলের। শুধু তাই নয় দেশের প্রখ্যাত গীতিকাররাও রানু মন্ডলের গানের প্রশংসা করেছেন। লতা মঙ্গেশকর-এর কঠিন গানগুলোও অবলীলায় গাওয়া রানু মন্ডলের নয়া জীবন এখন নতুন কোন মোর নেয় এখন সেটিই দেখার৷

ranu mondal new make over in salon

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment