একজন সাংসদ হয়ে নিয়ম ভাঙতে চলেছেন নুসরাত জাহান! সেই কথা নিজের মুখে বলছেনও তিনি। ব্যাপারটা কী? আসলে পুরোটাই নিখাদ হালকা ছলে। ইনস্টাগ্রামে সম্প্রতি নিজের বেশ কিছু সাহসী অবতারের ছবি পোস্ট করে নিয়ম ভাঙার কথা বললেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান।
হলুদ স্প্যাগেটি টপের উপর স্বচ্ছ সাদা জ্যাকেট, নুসরাতকে লাগছে কিন্তু বেশ! কিন্তু আসল আকর্ষণ তো অন্যখানে, ক্লিভেজের ফাঁকে উঁকি দিচ্ছে স্পষ্ট ট্যাটু এবং খোলা চুল দুই হাতে ধরে নিজের সেক্স অ্যাপিল এক ধাক্কায় বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন তারকা সাংসদ। ক্যাপশন খানাও জব্বর দিয়েছেন নুসরাত। “যদি তুমি সমস্ত নিয়ম মেনে চলো, সব আনন্দ উপভোগ করতে পারবে না।”
ছবি দেখে তার অনুরাগীদের রাতের ঘুম তো উড়েইছে, সেইসঙ্গে তার এই ক্যাপশন নিয়েও শুরু হয়েছে বিতর্ক। একজন সাংসদ যখন সোশ্যাল মিডিয়া পোস্টে নিয়ম ভাঙার কথা বলেন তা নিয়ে বিতর্ক হওয়া স্বাভাবিক। যদিও এসবকে থোড়াই পরোয়া করেন নুসরাত। জন্মসূত্রে মুসলিম হলেও বিয়ে করেছেন হিন্দু ব্যবসায়ী নিখিল জৈনকে। তারপর চূড়া-মঙ্গলসূত্র-সিঁদুর পরে গোঁড়া ধর্মাবলম্বীদের রোষানলে পড়তে হয়েছে নুসরাতকে। যদিও তখনও কোন রকম ভয় পাননি এই সাংসদ। তাই এখনো যে তিনি কাউকে পরোয়া করেন না সেকথা তার সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ছবিই বলে দেয়।
View this post on Instagram





