বলিউডের তৈমুরের মতোই বাংলার সেলেব বয় রাজ চক্রবর্তী ও শুভশ্রী পুত্র ইউভান চক্রবর্তী।
জন্মের পর থেকেই বারবার খবরের শিরোনাম দখল করেছে এই একরত্তি। ডাগর ডাগর চোখে ভক্তকুলের মন মাতাচ্ছে সে।
প্রায়শই ইউভানের নিত্য নতুন ছবি সোশ্যাল সাইটে আপলোড করেন পরিচালক বাবা রাজ চক্রবর্তী। তেমনই, রবিবার ছেলের একটি ছবি পোস্ট করেন রাজ। নিজের চেয়ারে ক্ষুদেকে বসিয়ে তোলা ছবির ক্যাপশনে পরিচালক লেখেন “নতুন বস, ইউভান চক্রবর্তী! আমি খুব শান্তি পেলাম এবার। ও সমস্ত কিছুর খেয়াল রাখবে এবার”।
View this post on Instagram
অর্থাৎ রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড অর্থাৎ রাজের অফিসের সমস্ত দায়িত্বই এবার টলমল কাঁধে সামলাবে ছোট্ট ইউভান।






