কিছুক্ষণ আগেই মিলেছে বিস্ফোরক খবর যে ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা যিনি তৃণমূল মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সকালে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন যা শুনে তৃণমূলের মাথায় বাজ পড়েছে এবং বর্তমানে রাজ্য রাজনীতি আলোচনার টপিক একটাই সেটা হল লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন!

তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “লক্ষ্মী খুব ভালো ছেলে। ও খেলাধুলায় মন দিতে চায় তাই ইস্তফা দিয়েছে। আমি সেটা গ্রহণ করে নিয়েছি।তবে যতদিন না বিধানসভা ভেঙে দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত ও বিধায়ক থাকবে। আমি রাজ্যপালকে বলব ওর ইস্তফা গ্রহণ করে নিতে।”

যদিও বিরোধীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের দলের মান বাঁচাতে এই রকম কথা বলছেন। শুভেন্দু অধিকারীর পর লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে এখন অন্য ইঙ্গিতই দিচ্ছে। তবে কি লক্ষী এবার ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যাবেন? বাতাসে ভেসে বেড়াচ্ছে জল্পনা সঠিক উত্তর এই মুহূর্তে কারোর কাছে নেই।






