আজ অভিনেতা রুদ্রনীল ঘোষের ৪৮ তম জন্মদিন। সারাদিন সেলিব্রেশনে ব্যস্ত থাকলেও সন্ধ্যাবেলায় তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছেন যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় দুঃসংবাদ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আজ সন্ধ্যা বেলা তেই তিনি বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার সঙ্গে একপ্রস্থ বৈঠক করে ফেলেছেন।
এই বৈঠক শেষে শঙ্কুদেব জানিয়েছেন যে এবার রুদ্রনীল কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে বৈঠক করবেন। যা শুনেই অন্তরাত্মা কেঁপে গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। রুদ্রনীল যে এবার পদ্মফুলেই যেতে চলেছেন সে কথা যেন টের পেয়ে গিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বস্তুত এর আগে অভিনেতা রুদ্রনীল তৃণমূলের বিরুদ্ধে প্রায়শই পরোক্ষভাবে মুখ খুলতেন কিন্তু এবার শঙ্কুদেব পান্ডার সঙ্গে বৈঠক অন্য ইঙ্গিতই দিচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।
বিস্তারিত আসছে…





