৩৭০ ধারা রদের পর বারবার উত্তেজনা সৃষ্টি করতে চাইছে পাক সরকার সহ পাক জঙ্গিরাও। ভারতে আশান্তি সৃষ্টির জন্য বারেবারে নানান ছক কষছে তারা৷ কিছুদিন আগেই পাক সীমানা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল কিছু পাকিস্তানের জওয়ান এবং জঙ্গিরা। ভারতের পাল্টা জবাবে মৃত্যু হয় তাদের মধ্যে অনেকরই। যদিও এরপরও নানান ভাবে উত্তেজনা সৃষ্টি করার জন্য ফন্দি আটছে পাকিস্তান, সেই ফন্দিগুলোর মধ্যে সামিল রয়েছে জঙ্গি হামলাও।
হ্যাঁ, কাশ্মীরের পাশাপাশি এবারে জঙ্গি হামলার আশঙ্কা দেখা দিয়েছে সমুদ্র পথ দিয়েও৷ কাশ্মীরে যে ভাবে ঢেলে সেনাবাহিনী সাজানো হয়েছে তাতে সেখানে এখনও কোনো নাশকতার ছককে পরিণতি দিতে পারেনি পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী গুলো৷ তাই এবারে তারা ভারতের সমুদ্রবর্তী উপকূলগুলোকে নিশানা করেছে বলে খবর।
সূত্রের খবর, ভারতীয় গোয়েন্দা এই তথ্য দেওয়া মাত্রই সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে। নৌ সেনাদের ইতিমধ্যেই করা হয়েছে সতর্ক। নজরদারি বেশ বাড়িয়ে দিয়েছে ভারতীয় নৌ বাহিনী৷ উপকূলের নজরদারি রেডারগুলোকেও সক্রিয় করে দেওয়া হয়েছে৷ অপরদিকে খবর মিলেছে যে পাক অধিকৃত কাশ্মীরে ঘাপটি মেরে বসে রয়েছে মাসুদ আজহারের ভাই রউফ আজহার। ভারতের জম্মু কাশ্মীরেই এই জঙ্গি গোষ্ঠী নয়া ভাবে কোনো নাশকতার ছক কষছে বলে অনুমান।





