দিল্লির এইমসে অসুস্থতার দরুণ ভর্তি অরুণ জেটলি। হাজির প্রধানমন্ত্রীও।

দিল্লির এইমসে অসুস্থতার দরুণ চিকিৎসাধীন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁকে কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে রাখা হয়েছে বলে সূত্রের খবর৷

আজ সকাল ১১ নাগাদ হঠাৎই প্রাক্তন অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। ইতিমধ্যেই তাঁর খোঁজ নিতে এইমসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

 

গতবছর কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন অরুণ জেটলি। তবে এবারে তাঁকে কার্ডিও বিভাগে রাখায় সম্ভবত তাঁর কোনো হৃদরোগ হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। অর্থমন্ত্রী থাকার সময় অরুণ জেটলির আমলেই জিএসটি, নোটবন্দির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment