৩৭০ ধারা নিয়ে উত্তেজনা ছড়াতে গিয়ে এবার রাশিয়া থেকে ধাক্কা খেলো পাকিস্তান।

ভারতের জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরই তা নিয়ে বারবার নাক গলিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যেই তারা সাহায্য চেয়েছে নানান ইসলামিস দেশগুলো থেকে। কিন্তু কোথাও পাত্তা পায়নি ইমরান সরকার। এমনকি চিনও তাদের পাশে দাঁড়ায়নি। এমতাবস্থায় ফের পাক সরকার এক বড়ো ধাক্কা পেলো রাশিরার নিকট হতে।

 

জম্মু কাশ্মীর ইস্যুতে রাশিয়ার বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, জম্মু কাশ্মীর ভাগাভাগির বিষয়টি ভারতের সংবিধান অনুযায়ী হয়েছে, কাজেই তাতে পাকিস্তানের অযথা উত্তেজনা ছড়ানো অথবা অশান্তি করা উচিৎ নয়৷ পাশাপাশি রাশিয়ার তরফে এও জানানো হয় যে, ভারত পাকের মধ্যে যা সমস্যা রয়েছে তা সিমলা চুক্তির নিরিখে দুপক্ষকে বসে মিটিয়ে নেওয়া উচিৎ।

স্বাভাবিকভাবেই রাশিয়ার এই বক্তব্যে স্পষ্ট যে তারাও পাক সরকারের পাশে নেই, বরং পাক সরকারকে ভারতীয় সংবিধানের কথা মনে করিয়ে রাশিয়া রয়েছে ভারতের পাশেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর