প্রসঙ্গত কদিন আগেই, মুখ্যমন্ত্রীর গড় হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ঢুকে পদ্ম ফুটে আসার হুমকি দিয়েছিলেন শুভেন্দু। মুখ্যমুন্ত্রী ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এবার সেই পদ্ম ফোটারই ইঙ্গিত।
প্রতিবছর বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে কালীঘাটে ‘বিবেক মেলা’র আয়োজন করে থাকেন কার্তিক। করোনা আবহে আয়োজনে কাটছাঁট করা হয়েছে, তবে মেলা বসেছে এবারও। ১৫ দিনের পরিবর্তে মেলা চলবে ১২ দিন। সেই মেলার প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের মতোই রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে সরব হন কার্তিক। বলেন, ‘মুখে দেশের-দশের কথা বলব। আর সুযোগ-সুবিধা দেব নিজের পরিবারকে। এটাই এখন ভারতীয় রাজনীতি।’
তবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খোলসা করে জানাননি কিছুই। উল্টে বললেন, ‘কালকে কী করবে? তা তিনি নিজেও জানেন না’। আর তাতেই জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে।





