বৈদ্যুতিক যানবাহনের শিল্পকে উৎসাহ দিতে সড়ক করে ছাড় ঘোষণা যোগী সরকারের!

ভারতবর্ষের মতো দেশে পেট্রোল-ডিজেল সর্বাধিক পরিমাণ গাড়ি চলে। সেখানেই এবার বৈদ্যুতিক যানবাহনের শিল্পকে উৎসাহ দিতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ l

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ডিজেল ও পেট্রোল চালিত যানবাহনের চেয়ে বৈদ্যুতিক গাড়িকে প্রাধান্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সেইসঙ্গে রাজ্যে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার কে জনপ্রিয় করে তুলতে ও উৎসাহ দিতে গাড়ি নিবন্ধনের টাকা এবং সড়ক কর পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা করেছেন। উদীয়মান বৈদ্যুতিক যানবাহন খাতে বিনিয়োগকে উৎসাহ দেওয়ার অভিপ্রায়ে যোগী আদিত্যনাথ ২০১৯ সালে উত্তরপ্রদেশ বৈদ্যুতিক যানবাহন উৎপাদন নীতিটিকে আরও উদারকরণের চেষ্টাও করেছিলেন।

উত্তর প্রদেশ সরকার বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে গবেষণা, বিকাশ, পরীক্ষার জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার‌‌ও পরিকল্পনা করছে। উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে যোগী জানান, “বৈদ্যুতিক যানবাহন স্থাপনের জন্য বিভিন্ন আন্তর্জাতিক অটোমোবাইল সংস্থার কাছ থেকে ইতিমধ্যেই প্রস্তাব পেয়েছি। রাজ্যে উত্পাদন ইউনিট, শিল্প বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা তাঁদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করব। রাজ্য মেডিকেল ডিভাইস পার্কের জন্য যেভাবে প্রণোদনা দিয়েছে তা বৈদ্যুতিন গাড়ির ক্ষেত্রেও দেবে। “

আরও অন্যান্য খবর