আজ রবিবার। আজই ছিল বছরের প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যেমন বললেন বাংলার কথা, তেমনই জাতীয় পতাকার অপমান করা নিয়েও তাঁর গলায় বেজে উঠল বিষাদের সুর। এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেই মোদী বললেন যে গণতন্ত্র দিবসে লালকেল্লার যে ঘটনা ঘটেছে, তাতে গোটা দেশ স্তম্ভিত।
এদিনের অনুষ্ঠানে মোদী দেশে করোনা টিকাকরণ নিয়ে কথা বলেন। তাঁর কথায়, “দেশে করোনার টিকাকরণ কর্মসূচী সফল। এখনও পর্যন্ত ৩০ লক্ষ করোনা যোদ্ধাকে টিকা দেওয়া হয়েছে। এমনকি প্রতিবেশী দেশগুলিকেও টিকা দিয়ে সাহায্য করা হয়েছে”। এদিন তাঁর কথায় উঠে আসে বাংলার কথাও। পশ্চিম মেদিনীপুরের হস্তশিল্প প্রসঙ্গও উঠে তাঁর কথায়। এরপরই প্রধানমন্ত্রী বলেন, “২৬শে জানুয়ারি লালকেল্লায় জাতীয় পত্বাকার অপমা করা হয়েছে। এই ঘটনায় গোটা দেশ স্তম্ভিত। এই ধরণের ঘটনা একেবারেই কাম্য নয়”।
উল্লেখ্য, ২৬শে জানুয়ারির দিন রাজধানীতে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ট্রাক্টর মিছিল করে কৃষক সংগঠন। কড়া নিরাপত্তা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। জোর করে লালকেল্লায় ঢুকে পড়েন তাঁরা। এরপর লালকেল্লায় কৃষক সংগঠনের নিশান সাহিব পতাকা উড়িয়ে দেন ক্ষুব্ধ কৃষকেরা। এই পতাকার উচ্চতা ছিল জাতীয় পতাকার চেয়ে বেশি। অনেকে আবার এও বলেন যে, কৃষকেরা জাতীয় পতাকা নামিয়ে নিজেদের পতাকা ওড়ান। এই ঘটনা জাতীয় পতাকার চূড়ান্ত অপমান। এই নিয়ে তোলপাড় হয় গোটা দেশে। নিন্দায় সরব হন দেশবাসী। এবার আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর ভাষণেও উঠে এল বিষাদের সুর।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার