এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলেন চেন্নাই বাসী এবং সেখানকার পর্যটকের। রাতের সমুদ্রে আচমকাই এলো নীল উজ্জ্বল রঙের ঢেউ। যা দেখে বিস্মিত চেন্নাই বাসী থেকে শুরু করে পর্যটকেরাও৷
রাতের অন্ধকার ভেদ করে আচমকা নীলচে আলোর ঢেউ দেখে মুগ্ধ পর্যটকেরা ইতিমধ্যেই তার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিতেই তা ভাইরাল হয়ে গিয়েছে৷ তবে কেনো হঠাৎ সমুদ্রের জল নীচলে রঙের হয়ে উঠে এলো? কারণ জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের মতে এই বিশেষ ঘটনাটি ঘটে বায়োইল্যুমিনেনস এর কারণে। সমুদ্রের জলে রয়েছে নকটিলুকা সিনটিলানস নামক এক ফাইটোপ্ল্যাংকটন, যা রাতের অন্ধকারে জোনাকির মতো আলো সৃষ্টিতে সক্ষম৷ এই ফইটোপ্ল্যাংকটনের সংখ্যা সমুদ্রের জলে বেশি হয়ে গেলে তাদের আলোতেই সমুদ্রের ঢেউ নীলচে উজ্জ্বল রঙের দেখায়৷ পৃথিবীর অনেক স্থানেই এই বিশেষ দৃশ্য নিয়মিত দেখা যায়। তবে চেন্নাইয়ের সমুদ্রে হঠাৎ এই দৃশ্য স্বাভাবিকভাবেই মুগ্ধ করেছে পর্যটক সহ চেন্নাইবাসীদেরও।






