জন্মাষ্টমীতে কচুয়ায় অতিরিক্ত ভীড়ে পদপিষ্ট হয়ে মৃত একাধিক৷

জন্মষ্টমীতে অতিরিক্ত ভীড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর এলো কচুয়া থেকে। প্রতিবারের মতো এবারেও জন্মাষ্টমী উপলক্ষে গতকাল রাত থেকেই লোকনাথের মাথায় জল ঢালতে উপচে পরতে শুরু করে ভক্তদের ভীড়। অতিরিক্ত ভীড়েই কচুয়াতে বিপর্যয় নেমে আসে বলে সূত্রের খবর।

গতকাল রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকনাথের মাথায় জল ঢালতে কচুয়াতে ভীড় জমাতে থাকেন ভক্তরা৷ রাত তিনটে নাগাদ সেই ভীড় এতোটাই বেড়ে যায় যে তা সামল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের৷ সেসময়ই ভীড়ের চোটে মন্দিরের সামনে থাকা পুকুরের দেওয়াল ভেঙে যায় বলে খবর৷ ফলস্বরূপ হুরমুড়িয়ে বেশ কিছু ভক্তরা জলে পরে যান৷ তাড়াহুড়ো করতে গিয়ে সেসময়ই পদপিষ্ট হয়ে বেশ কিছু ভক্তরা মারাও যান বলে সূত্রের খবর।

 

শোনা যাচ্ছে পদপিষ্ট হয়ে প্রায় অনেকজনই মারা গিয়েছেন, আহত হয়েছেন ৯ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে মৃত্যু হয়েছে কয়জনের তা নিয়ে এখনও সঠিক ভাবে কিছু জানাতে পারেনি পুলিশ৷ রাত তিনটে নাগাদ আচমকাই এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় কচুয়াতে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা।

RELATED Articles

Leave a Comment