বিদেশী পপ গায়িকা রিহানা কিছুদিন আগেই দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের সমর্থন করে একটি টুইট করেন। কিছু মানুষ এই টুইটের বিরোধিতা করলেও, কিছু ‘বুদ্ধিজীবী’ মানুষ রয়েছেন যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করার জন্যই প্রধানত রিহানার টুইটকে সমর্থন করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল এনডিটিভি-র সঞ্চালক রবীশ কুমারের নাম।
রিহানা, যিনি ভারতে আদৌ কী চলছে সে ব্যাপারে আদৌ অবগত নন, এমনকি, ঠিক কী কারণে কৃষকেরা আন্দোলন করছেন, তাও হয়ত সঠিকভাবে জানেন না, তিনি কৃষক আন্দোলনের পক্ষে নিজের মত পোষণ করেন। তাঁর সেই টুইটের বিরোধিতা করেন ভারতীয় ক্রীড়া জগতের তারকা থেকে বিনোদন জগতের নানান তারকারা। বিদেশীদের এই অপপ্রচারের বিরুদ্ধে ভারতীয়দের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তাঁরা। তবে এই তারকাদের বিরুদ্ধে আবার সোচ্চার হয়েছেন রবীশ কুমার। একটি টুইটে তিনি এই তারকাদের প্রতি নিজের মত জানিয়েছেন এবং রীতিমতো তাদের বিরোধিতা করে অপমান করেছেন।
তিনি তাঁর টুইটে লেখেন যে, এইসব সেলিব্রিটিরা কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে বা কৃষকদের সমর্থনে একটাও কথা বলেননি। কিন্তু যেই কোনও বিদেশী এই ঘটনা নিয়ে সোচ্চার হলেন, তখনই এই তারকাদের দেশকে বাঁচানোর কথা ও একজোট খওার কথা মনে পড়েছে। তিনি বলেন যে কৃষকদের আন্দোলন সারা বিশ্বে ভারত সরকারের ভাবমূর্তিকে নষ্ট করে দিয়েছে, এই কারণেই সিব তারকারা রিহানার টুইটের বিরোধিতা করছেন। তিনি এও বলেন যে সরকারের কাছে ‘গদি মিডিয়া’ কম পড়েছে, তাই অক্ষয় কুমার থেকে শুরু করে লতা মঙ্গেশকরকে টেনে আনতে হল। ভারতের অন্তর্বর্তী ঘটনায় বিদেশী কেউ নাক গলানোর ফলে ভারতীয় তারকারা যে এর বিরোধিতা করেছেন, তা যে রবীশ কুমার একেবারেই পছন্দ করছেন না, তা বেশ স্পষ্ট। তাঁর এই পোস্ট দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি রিহানার হস্তক্ষেপকে সমর্থন করেছেন।

এমনিতেই, রবীশ কুমার ভারত ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার করতে সবসময় প্রস্তুত থাকেন। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকরূপী দুষ্কৃতীরা লালকেল্লায় ঢুকে জাতীয় পতাকার জায়গায় ধর্মীয় পতাকা উড়িয়ে জাতীয় পতাকার যে অপমান করেছিল, রবীশ কুমার সেই ঘটনারও সমর্থক ছিলেন। হামলাকারীদের বাঁচাতে তিনি এও বলেন যে কৃষকেরা নাকি শান্তিপূর্ণভাবেই আন্দোলন করেছেন। তাদের ট্রাক্টর র্যালিকে মনুষ্যত্ববোধের আখ্যা দিয়ে রবীশ কুমারের দাবী তাঁরা নাকি ভিড়ে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দেওয়ার জন্যই দাঙ্গা করে।





