আবুধাবিতে সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন নরেন্দ্র মোদী। ব্যাকফুটে পাকিস্তান।

সম্প্রতি ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি এবং বাহরিন সফরে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তিনি পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরশাহিতে৷ সূত্রের খবর, আজ সংযুক্ত আরব আমিরশাহিতে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

 

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে পাকিস্তান ভারত বিরোধী মন্তব্য করতে উঠে পরে লেগেছে। এক্ষেত্রে তাঁরা প্রথম থেকেই ভারত বিরোধীতার জন্য ছুটে যাচ্ছে ইসলামিক দেশ গুলোর নিকট। কিন্তু অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশনের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহি-ই এসে দাঁড়িয়েছে ভারতের পাশে। আগেই আমিরশাহির তরফে জানানো হয়েছিল যে কাশ্মীর ইস্যু সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ আজ শনিবার নমো-কে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদানের পাশে এটিই আবার প্রমাণিত হতে চলেছে যে, কাশ্মীর ইস্যুতে ব্যাকফুটেই রয়েছে পাকিস্তান।

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিল সুলতান আল নাহানের নামে এই সম্মানটি দেওয়া হয়। এটিই ইসলামিক দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। শেঝ জায়েদের জন্ম শতবর্ষ উপলক্ষেই আজ নরেন্দ্র মোদীকে দেওয়া হবে এই সম্মান৷

আরও অন্যান্য খবর