দেশের আর্থিক উন্নতিতে অরুণ জেটলির অবদান ছিল উল্লেখযোগ্য, জানালেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ রোগভোগের পর আজ দিল্লির এইসময়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই খবর সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইতিমধ্যেই পেয়েছেন প্রধানমন্ত্রী। বিদেশে সফরের জন্য আপাতত সংযুক্ত আরব আমিরশাহিতে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি অরুণ জেটলির প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন৷

 

শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন যে, “একজন মূল্যবান বন্ধুকে হারালাম। গত কয়েক দশক ধরে ওঁকে চিনি। ” এছাড়াও অরুণ জেটলির রাজনৈতিক জীবন প্রসঙ্গে নরেন্দ্র মোদী লেখেন যে, শেষ দিন পর্যন্ত অরুণ জেটলির সঙ্গে বিজেপির সম্পর্ক অটুট ছিল। ছাত্রজীবন থেকেই তিনি লড়াইয়ের একজন মুখ হয়ে উঠেছিলেন৷

জেটলির কার্যকাল সম্বন্ধে মোদীর বক্তব্য যে, দেশের অর্থনীতি, ইতিহাস, প্রশাসন সব সম্পর্কেই অরুণ জেটলির জ্ঞান ছিল অপরিসীম। তাঁর কার্যকালে একাধিক দফতর সামলেছেন তিনি। অরুণ জেটলির হাত ধরেই মজবুত হয়েছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত হয়েছে দেশের অর্থনীতি। জিএসটি, নোটবন্দী প্রভৃতি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অরুণ জেটলি অর্থমন্ত্রী থাকার সময়ই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও লেখেন যে, কোনো বিষয়ে কি হতে পারে তা নিয়ে খুব স্পষ্ট ধারণা ছিলা অরুণ জেটলির। তাঁর প্রয়াণে দেশ একজন বড়ো সম্পদ হারালো।

আরও অন্যান্য খবর