‘আত্মনির্ভর’ ভারত: হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বিতায় নয়া দেশীয় মেসেজিং অ্যাপ

করোনা লকডাউনের সময়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছিলেন ‘আত্মনির্ভর’ ভারতের। আর যার জেরেই চীনের সঙ্গে দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় ডিজিটাল স্ট্রাইক ডেকে ব্যান করা হয়েছিল একাধিক অ্যাপ। তাঁর বদলেই ভারত সরকার দ্বারা নির্মিত হয়েছে বেশ কিছু দেশী অ্যাপ। Sandes হল কেন্দ্রীয় সরকার তত্ত্বাবধানে প্রস্তুত এমনই একটি মেসেজিং অ্যাপ।

বর্তমানে Whatsapp এর প্রাইভেসি পলিসি নিয়ে সকলেই চিন্তিত। তাই অনেকেই Whatsapp এর বিকল্প খুঁজছে। আর এই Whatsapp এরই দেশীয় বিকল্প হতে চলেছে Sandes অ্যাপটি। এই অ্যাপে গোপনীয়তা এবং নিজস্ব ডেটা সুরক্ষিত থাকবে। এই অ্যাপটি ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার (এনআইসি) তৈরি করেছে, যা ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অংশ।

আপনি এই অ্যাপটি google play store ও App store থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে ভাবে চালু না হওয়ায় অ্যাপ স্টোর থেকে মিলবে না। তবে এই অ্যাপ্লিকেশনটির APK ফাইলটি এসে গিয়েছে, সেখান থেকেই ডাউনলোড করা যাবে। এই লিঙ্কটি ক্লিক হল- https://www.gims.gov.in/dash/dlink

আরও অন্যান্য খবর