WB Election 2021: ফের রং বদলের ইঙ্গিত! দিলীপ ঘোষের সঙ্গে দেখা বিদায়ী তৃণমূল কাউন্সিলরের, চলল মিষ্টিমুখ পর্ব

সামনেই বিধানসভা নির্বাচন। এর আগেই শুরু হয়েছে দলবদলের হিড়িক। ইতিমধ্যেই বেশ কিছু তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক দল বদল করে গিয়েছে গেরুয়া শিবিরে। দল ছাড়ার পর দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। এবার ফের একবার হতে পারে রং বদল। তেমনটাই ইঙ্গিত মিলছে। দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন বিদায়ী তৃণমূল কাউন্সিলর দেবাশীষ জানা।

WB Election 2021: ফের রং বদলের ইঙ্গিত! দিলীপ ঘোষের সঙ্গে দেখা বিদায়ী তৃণমূল কাউন্সিলরের, চলল মিষ্টিমুখ পর্ব

রবিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তাঁর সঙ্গে দেখা করতে আসেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য দেবাশীষ জানা। দু’পক্ষকে একসঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলতে দেখা যায়। এই থেকেই ফের দলবদলের ইঙ্গিতের গুঞ্জন শোনা যাচ্ছে। এদিন একে অপরকে মিষ্টিমুখও করান দিলীপ ও দেবাশীষ। এই থেকেই জল্পনা আরও তুঙ্গে।

আরও পড়ুন- এবার কী তবে তৃণমূলের এই প্রভাবশালী মন্ত্রীও বিজেপিতে? চলছে জোর জল্পনা

তবে দেবাশীষবাবুর সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, “আমরা তো আমাদের মতো প্রাতঃভ্রমণ করতে থাকি। আজ উনি এসছেন, সুন্দর জায়গা অনেকেই আসেন। উনিও ঘুরতে এসছেন। অনেক লোকের সঙ্গেই পরিচয় হয় রোজ। আমার সঙ্গেও ওঁর প্রথম পরিচয় হল আজ”।

তবে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে কোনও কথা বলেননি দু’পক্ষই। কিন্তু এই দলবদলের সময়ে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের সঙ্গে দিলীপ ঘোষের আলাপচারিতা বেশ তাৎপর্যপূর্ণ।

RELATED Articles