WB Election 2021: এবার কী তবে তৃণমূলের এই প্রভাবশালী মন্ত্রীও বিজেপিতে? চলছে জোর জল্পনা

শুরু হয়েছে দলবদলের পালা। শাসকদল থেকে একাদিক নেতা, মন্ত্রী, বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন। আগামী সপ্তাহের মধ্যেই ঘোষণা হয়ে যাবে ভোটের নির্ঘণ্ট। আর এরই মধ্যে চলছে দেদার দলবদল।

গত ডিসেম্বর মাসেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর গত মাসে পদ্মাসনে বসেছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া ও আরও অনেকে। এবার কানাঘুষো শোনা যাচ্ছে যে রাজ্যের সমবায়মন্ত্রী তথা হাওড়া সদরের তৃণমূল চেয়ারম্যান অরূপ রায়।

WB Election 2021: এবার কী তবে তৃণমূলের এই প্রভাবশালী মন্ত্রীও বিজেপিতে? চলছে জোর জল্পনা

আরও পড়ুন- বিজেপি ক্ষমতায় এলে কে হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? জানিয়ে দিলেন অমিত শাহ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন। কিন্তু হাওড়ায় যুব তৃণমূলের কর্মীসভায় দেখা গেল উল্টো চিত্র। জানা গিয়েছে, অরূপ রায়কে এই কর্মীসভায় আমন্ত্রণ জানানো হলেও তিনি সেই সভায় উপস্থিত ছিলেন না। এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। রাজনৈতিক মহলের অন্দরের অনেকেই মনে করছেন যে অরূপ রায় গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। মনে করা হচ্ছে, তিনিও খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন।

আরও পড়ুন- দিলীপ ঘোষের গাড়ির সামনে বোমাবাজি, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মিনাখাঁ

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপি সাংসদ অর্জুন সিং দাবী করেছিলেন যে অরূপ রায়ও নাকি বিজেপিতে আসার জন্য ‘লাইন’ করছেন। পুরো হাওড়া সাফ হয়ে যাবে বলে দাবী করেন তিনি। তাঁর সেই দাবীর ভিত্তিতেই অরূপ রায়ের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা আরও প্রবল হয়েছে। বলে রাখি, কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন  অরূপ রায়। এই সময় তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করতে যান রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা।

RELATED Articles