ভারতের গর্ব হিমা দাস পেলেন অসম পুলিশের ডিএসপি পদ, ছোটবেলার স্বপ্ন পূরণ কৃষকের মেয়ের

যুব অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিপিয়নশিপে পাঁচ পাঁচটি সোনা জিতে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন তিনি বিশ্বের দরবারে। অসমের এক প্রত্যন্ত গ্রামের কৃষকের মেয়ে হিমা দাস আগুন ধরানোর মতোই ট্র্যাকে দৌড়ন। এবার তাঁকে দেওয়া হল অসম পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেটের বা ডিএসপির পদ।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল তাঁর মন্ত্রিসভার বৈঠকে হিমা দাসকে ডিএসপির পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেন। এরপর গতকাল শুক্রবার তাঁকে আনুষ্ঠানিকভাবে এই পদে নিয়োগ করা হয়। এদিনে  হিমার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের বর্তমান ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, অসম অলিম্পিক কমিটি, ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত ও আরও অনেকে।

আরও পড়ুন- প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড়কে প্রস্তাব বিজেপির, জবাবে কি বললেন তিনি?

এদিন অনুষ্ঠানে নিয়োগপত্র হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত হন ‘ধিং এক্সপ্রেস’ ওরফে হিমা দাস। বলেন, “ছেলেবেলায় মা আমাকে দুর্গাপুজোর সময় একটা খেলনা বন্দুক কিনে দিয়েছিলেন। মা চাইতেন আমি পুলিশ অফিসার হই। সেই স্বপ্ন আজ পূরণ হল। আমার রাজ্য ও দেশের জন্য কাজ করতে চাই”। এদিন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল টুইটে করে লেখেন, “অসমের জন্য গর্বের দিন। ক্রীড়ানীতি মেনেই হিমাকে রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগ করা হয়েছে। হিমার সাফল্য তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দেবে”।

https://twitter.com/HimaDas8/status/1365229855042797571?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1365229855042797571%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fthewall.in%2Fnews-national-news-hima-das-inducted-as-dsp-in-assam%2F

প্রত্যন্ত এক গ্রামের কৃষক পরিবার থেকে উঠে আসা ভারতীয় মেয়ে হিমা দাস বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেন। তাঁর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে কেউ সোনা জেতেননি। হিমাই প্রথম যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। ১৮ দিনের মধ্যে মোট পাঁচটি সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন এই সোনার মেয়ে হিমা দাস।স

আরও অন্যান্য খবর