WB Election 2021: ৭ই মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদীর হাত ধরেই কী তবে গেরুয়া শিবিরে সুজিত বসু? বাড়ছে উদ্বেগ

গত শুক্রবারই ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর থেকেই সমস্ত রাজনৈতিক দলগুলি নিজের মতো করে ভোটের পরিকল্পনা শুরু করেছে। কোন বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী হিসেবে দাঁড়াবে, এখন এই জল্পনাই চলছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে আভাস মিলছে দমকলমন্ত্রী তথা সল্টলেকের বিধায়ক সুজিত বসু হয়ত দল বদলাবেন। ঘাসফুল ছেড়ে তিনিও হয়ত এবার পদ্মফুলে বসবেন।

দলবদলের এই রাজনীতিতে এখনও পর্যন্ত তৃণমূল ছেড়ে বেশ কিছু নেতা, মন্ত্রী, বিধায়ক গেরুয়া শিবিরে আস্তানা গেড়েছেন। এদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল প্রমুখ। এবার মনে করা হচ্ছে, সুজিত বসুও সেই পথেরই যাত্রী হবেন। অন্তত, ঘনিষ্ঠ সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন‘এবার তোর পালা’! হালিশহরে বিজেপি নেতার বাড়িতে রক্তমাখা হুমকি চিঠি, আতঙ্ক সৃষ্টির চেষ্টা তৃণমূলের

তবে এই বিষয়ে খোদ সুজিত বসুর থেকে কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সুজিত বসু তৃণমূলের বেশ পরিচিত মুখ। তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দিলে একদিকে যেমন বিজেপির লাভ হবে, ঠিক তেমনিই, অন্যদিকে তৃণমূলের ভোটব্যাঙ্কেও ধস নামবে।

আজ ২৮শে ফেব্রুয়ারি ব্রিগেডে বামেদের সমাবেশ হচ্ছে। এরপর ৭ই মার্চ ব্রিগেডে হবে বিজেপির সমাবেশ। এদিন ব্রিগেডে অংশ নেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর অনুযায়ী, এদিনই হয়ত মোদীর হাত থেকেইগেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেবেন সুজিত বসু।

আরও পড়ুন- বামেদের ব্রিগেডে যেতে বাধা প্রশাসনের, বাম কর্মীদের উপর হামলা তৃণমূলের, অভিযোগ করে গর্জে উঠলেন আব্বাস সিদ্দিকি

বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত। সব দলই সমানভাবে পাল্লা দিচ্ছে একে অপরকে টেক্কা দেওয়ার। তবে এবারের বিধানসভা নির্বাচনে যে প্রধানত তৃণমূল বনাম বিজেপি লড়াই হতে চলেছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই। বিজেপি দাবী করেছে ২০০টি আসনে জিতে তারা বাংলায় ক্ষমতায় আসবে। এবার বিজেপির সেই লক্ষ্যভেদ হয় কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles