যে প্রকল্পকে হাতিয়ার করে বঙ্গ যুদ্ধ জিততে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পই এবার ভোটের মুখে খেলো বড়সড় ধাক্কা। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল এই প্রকল্পের বিরুদ্ধে। প্রায় দু’শো কোটি টাকা গরমিল-সহ একাধিক দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
CAG-র তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী অজিতকুমার প্রসাদ।
২৭শে মার্চ থেকে বাংলায় ভোট। লাগু হয়ে গেছে নির্বাচনী বিধি। মামলাকারীর দাবি করে জানিয়েছেন, এই পরিস্থিতিতেও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ। অর্থাৎ নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে। এছাড়াও প্রকল্পে প্রায় দু’শো কোটি টাকা তছরূপ-সহ একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ অজিতকুমার প্রসাদের। বৃহস্পতিবার CAG তদন্তের দাবি জানিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি। আগামীকালই এই মামলার শুনানি।
আরও পড়ুন-WB Election 2021: কাল তৃণমূলের! প্রতিপক্ষকে মাত দিয়ে আজ রাতেই কি প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র? জানুন বিস্তারিত
২১শের ভোট আশঙ্কাজনক। আর তাই বাংলার মানুষের মন জিততে ২০২০ সালের শেষভাগে রাজ্যের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যবিমার আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, রাজ্যের প্রতিটি পরিবার বিনামূল্যে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাবেন। ঘোষণার কয়েকদিনের মধ্যেই শুরু হয় কাজ। জেলায় জেলায় দুয়ারে সরকার শিবিরে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করান আমজনতা। বহু মানুষ ইতিমধ্যেই কার্ডের সুবিধাও পেয়েছেন।রাজ্যজুড়ে অভিযোগও উঠেছে বিস্তার। প্রচুর হাসপাতাল স্বাস্থ্য সাথীর কার্ড থাকা সত্ত্বেও রোগীকে ফিরিয়েছেন।
এদিকে বিজেপির নেতা-কর্মীরা বারবার আমফান দুর্নীতির পর থেকে স্বাস্থ্যসাথীতেও দুর্নীতির অভিযোগ তুলেছেন।