BIG NEWS: বন্দুক সহ এয়ারপোর্টে গ্রেফতার হয়েছিলেন এই তৃণমূলের নেতা, আজ তিনি প্রার্থী, শোরগোল রাজ্যজুড়ে!

কিছুক্ষণ আগেই ঘোষণা হয়েছে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। এবারের তালিকাতে তৃণমূল কম, টলিউড বেশি লাগছে, মত বিশেষজ্ঞদের। তবে এমন কিছু নাম এ ই প্রার্থী তালিকাতে দেখা গিয়েছে যা দেখে তাজ্জব সাধারণ মানুষ।

BIG NEWS: বন্দুক সহ এয়ারপোর্টে গ্রেফতার হয়েছিলেন এই তৃণমূলের নেতা, আজ তিনি প্রার্থী, শোরগোল রাজ্যজুড়ে!

এই বিধানসভা নির্বাচনে বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty) রূপে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার অতীত ইতিহাস কলঙ্কময়। আজ থেকে পাঁচ বছর আগে বর্ধমান জেলা পরিষদের অন্যতম দাপুটে এই তৃণমূল নেতা কলকাতা বিমানবন্দরে ধরা পড়েছিলেন একটি রিভলবার এবং তিনটি কার্তুজ নিয়ে। সেই সময় তিনি কলকাতা বিমানবন্দর থেকে স্পাইসজেটের একটি ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গিয়েছিলেন। সিআইএসএফ তাকে গ্রেফতার করে। সেই সময় গোটা ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট জলঘোলা হয়েছিল।

আরও পড়ুন – বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে

আজ তাকেই প্রার্থী হিসাবে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার উল্লেখ করে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার একটি টুইট করেছেন। তিনি গোটা ঘটনার উল্লেখ করে বলেছেন “মানুষ নরেন্দ্র চক্রবর্তীকে প্রত্যাখ্যান করবেন কারণ তারা তৃণমূলের এই গুন্ডামিতে বিরক্ত।” দেখুন তাঁর বক্তব্য…

https://twitter.com/DrSukantaMajum1/status/1367802770183491591

RELATED Articles