ভাঙন মোর্চাতে‌ও! বামেদের হাত ছেড়ে বিজেপির পথে এই দাপুটে নেতা

তৃণমূলে ভাঙন তো অব্যাহত! এবার ভাঙ্গন শুরু হয়েছে বাম শিবিরেও।এদিন গেরুয়া শিবিরের ঝান্ডা হাতে তুলে নিতে চলেছেন শিলিগুড়ির দাপুটে সিপিএম নেতা শঙ্কর ঘোষ। গতকাল দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্টের সঙ্গে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে বৈঠক করেন দু’জনে। তবে একটি বাক্য‌ও ক্ষয় করেননি কেউই। গতকাল এই নিয়ে দুজনই মুখে কুলুপ আঁটলেও আজ শঙ্কর ঘোষের বিজেপি যোগের খবর প্রকাশ্যে এসেছে।

দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে সিপিএম করা শঙ্কর ঘোষের বিজেপিতে যোগ দেওয়ার ফলে শিলিগুড়িতে বামেদের যে শক্তি খর্ব হতে চলেছে, সেটা বলাই বাহুল্য।

প্রসঙ্গত উল্লেখ্য, দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গত বুধবার সিপিএম ছেড়েছেন বামেদের বহু পুরনো এই নেতা। আর আজ তিনি রাজু বিস্টের হাত ধরে গেরুয়া শিবিরের পথে।

বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই যখন দলবদল শুরু হয় তখন থেকেই
তৃণমূল নেতাদের মধ্যে একটি কমন ডায়লগ শোনা যাচ্ছিল। সেটি হচ্ছে, ‘দলে থেকে কাজ করতে পারছি না। দলে সম্মান নেই। দলে দমবন্ধ হয়ে আসছিল।”

আর‌ কাছাকাছি এরকমই কিছু শোনা গিয়েছিল প্রাক্তন বাম নেতা শঙ্কর ঘোষের মুখেও। তিনিও বলেছিলেন দলে থেকে আর কাজ করতে পারছি না। সম্প্রতি দলের সঙ্গে ওঁর কিছু নিয়ে বনিবনা হচ্ছিল না। আর সেই কারণেই তিনি দল থেকে ইস্তফা দিয়েছিলেন।

শঙ্কর ঘোষ দল থেকে ইস্তফা দিয়ে বলেছিলেন যে, আপাতত কদিন বিশ্রাম নিতে চাই। এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। কিন্তু গতকাল বিজেপির সাংসদ রাজু বিস্টের সঙ্গে সাক্ষাতের পর শঙ্করবাবুর বিজেপিতে যোগ দেওয়া সম্ভাবনা আরও বেড়ে যায়।

আরও পড়ুন –কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, শুক্রবার অথবা আগামীকাল শনিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়দের উপস্থিতি বিজেপির পতাকা হাতে তুলে নেবেন শঙ্করবাবু। 

এমনও শোনা যাচ্ছে ওঁকে বিজেপির টিকিটও দেওয়া হতে পারে।

আরও অন্যান্য খবর