অন্তঃসত্ত্বা, তাই উপোস করা হয়নি, তবে শিবরাত্রি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা মধুবনীর

সোশ্যাল মিডিয়ায় তাঁর আনাগোনা নিত্য লেগেই থাকে। সবসময়ই কোনও না কোনও আপডেট দিতেই থাকেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বাকালীন অবস্থাতেও প্রতিনিয়ত নিজের অনুরাগীদের সঙ্গে সবরকম আনন্দ, মুহূর্ত ভাগ নিয়েছেন মধুবনী। অবশ্য, সকলের কাছে সে তোড়া নামেই বেশি পরিচিত।

বেশ কিছুমাস আগে অন্তঃসত্ত্বা হওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে জানান তিনি। এরপর থেকেই নানান ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। তাঁর নানান ছবিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। গতকালই ছিল মহা শিবরাত্রি। এই উপলক্ষ্যে শিবলিঙ্গ হাতে নিয়ে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন মধুবনী।

এই ছবি পোস্ট করে সকলকে মহা শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে মধুবনী লেখেন, “গত বছর আমি সারাদিন উপোস থেকে মহা শিবরাত্রির পুজো করেছিলাম। ভলানাথ সেই উপোসের ফল দিয়েছেন। এ বছর আমার আর মহা শিবরাত্রির করা হল না কারণ সকলেরই জানা। তবে পরের বছর অবশ্যই করব। ভোলেনাথের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের সকল মনস্কামনা পূরণ করেন”।

খুব তাড়াতাড়িই নতুন একটি প্রাণকে পৃথিবীতে আনতে চলেছেন মধুবনী। তাঁর জন্য বেশ উচ্ছ্বসিত তিনি। প্রতীক্ষা করছেন নতুন সেই অতিথির জন্য। প্রতিনিয়ত তা সকলকে জানানও দেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের মাধ্যমেই নিজেদের অভিনয় জীবন শুরু করেন রাজা ও মধুবনী। ধারাবাহিকে তাদের অভিনীত ওম-তোড়া জুটি একসময় সাড়া ফেলে দেয় দর্শকমহলে। তাদের জুটি এতো জনপ্রিয়তা অর্জন করেছিল যে তাদের ওম তোড়া নামেই চিনতেন দর্শক। তখন থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে নিজেদের সম্পর্ককে পরিণতি দেন রাজা ও মধুবনী। পরবর্তীকালে ‘ছদ্মবেশী’ ধারাবাহিকে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। কিছুদিন আগেই নিজের স্যালনের উদ্বোধন করেন মধুবনী।

RELATED Articles